ঢাকা, ৩০ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বিএনপির ৩ দিনের কর্মসূচি ঘোষণা

রাজনীতি | ডেস্ক নিউজ

(২ বছর আগে) ২৪ ডিসেম্বর ২০২৩, রবিবার, ৪:০৭ অপরাহ্ন

banglahour

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে আরো তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির মধ্যে ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর সারা দেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ করবে দলটি।
রোববার (২৪ ডিসেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, ২৫ ডিসেম্বর বড় দিন উপলক্ষ্যে সারা দেশে সরকারি ছুটি থাকবে। তাই কোনো কর্মসূচি নেই। তবে আগামী ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে সারা দেশে গণসংযোগ ও লিফলেট-প্রচারপত্র বিলি করা হবে।
এ ছাড়া, গত দিন ৩ দিনের কর্মসূচি সফল করার জন্য নেতাকর্মী ও দেশবাসীকে বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিএনপির ২১৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে উল্লেখ করেন রিজভী। তিনি বলেন, এই ২৪ ঘণ্টায় পুলিশ ও ক্ষমতাসীন দলের হামলায় সারা দেশে ৩০ জনের অধিক নেতাকর্মী আহত হয়েছে।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯