ঢাকা, ২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আওয়ামী লীগ গুম-খুন-জঙ্গি নাটক শুরু করেছে

রাজনীতি |

(৩ বছর আগে) ১০ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার, ২:৫৮ অপরাহ্ন

banglahour

ঢাকা: অতীতের ভোট ডাকাতির তিনটি জাতীয় নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ জনগণের মধ্যে ভয়ের সংস্কৃতি তৈরি করতে যেসব ভয়ানক পন্থা অবলম্বন করেছিল, তারা আবার দমন-পীড়ন, মধ্যরাতে তুলে নিয়ে যাওয়া, গুম-খুন-জঙ্গি নাটক শুরু করেছে।

আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর ২২) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী আরো বলেন, বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দায়ের, পাইকারি হারে গ্রেপ্তার, রিমান্ডে নির্যাতন, জামিন বাতিল জঙ্গী নাটক করে দেশটাকে নরকে পরিণত করেছে আওয়ামী মাফিয়া সরকার।

প্রতিটি বিভাগীয় গণসমাবেশকে বানচাল করার জন্য যানবাহন-পরিবহন বন্ধ করে দেওয়া হচ্ছে উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, পথে পথে হামলা করছে। গ্রেপ্তার-মামলা করছে। তাতে কি শেখ হাসিনা রুখতে পারবে এই জনতার জোয়ার।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম