ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খিলগাঁও হতে ৪ চাঁদাবাজ গ্রেফতার

অপরাধ | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১১ নভেম্বর ২০২২, শুক্রবার, ৭:১৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৪১ অপরাহ্ন

banglahour

ঢাকা: রাজধানীর খিলগাঁও এলাকা হতে সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের মূলহোতাসহ ০৪ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৩।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

অধিনায়ক জানান, উক্ত চাঁদাবাজ চক্র সাধারণ সহজ সরল মানুষকে টার্গেট করে তাদের সাথে পরিচিত হয়ে পর্যায়ক্রমে আত্মীয়তার সম্পর্ক গড়ে তোলে এবং ভাসমান কোন বাসায় আমন্ত্রণের মাধ্যমে নিয়ে যায়। তারা ভিকটিমকে ঘরে বসিয়ে একজন নারী ঘরের মধ্যে প্রবেশ করিয়ে দরজা বন্ধ করে দেয়। পরবর্তীতে ভিকটিমকে আইন শৃঙ্খলা বাহিনীর নিকট হস্তান্তরসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে লক্ষাধিক টাকা চাঁদা দাবী করে থাকে এবং তাদের চাহিদা অনুযায়ী টাকা না পেলে ভিকটিমকে মারধর করতে থাকে। ভিকটিম তার সম্মান বাঁচাতে আসামীদের চাহিদানুযায়ী টাকা দিয়ে নিজেকে মুক্ত করে থাকে।

গ্রেফতারকৃত আসামীরা তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করে এবং তারা দীর্ঘদনি যাবৎ রাজধানীর খিলগাঁও এলাকায় অভিনব কায়দায় চাঁদাবাজি করে আসছে। তারা একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্র।

আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম