ঢাকা, ৩০ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

যদি নেত্রী মনে করেন আমাদের বিরোধী দল গঠন করা উচিত, তাহলে হবে- আজাদ

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(২ বছর আগে) ৯ জানুয়ারি ২০২৪, মঙ্গলবার, ৬:৫৯ অপরাহ্ন

banglahour

ফরিদপুর: নেত্রীর (শেখ হাসিনা) আহ্বানে আমরা স্বতন্ত্র দাঁড়িয়েছে, আমরা আওয়ামী লীগের বাইরের কেউ না। যদি নেত্রী মনে করেন আমাদের বিরোধী দল গঠন করা উচিত, তাহলে হবে। যেহেতু মাত্র ১১টি সিট পেয়েছে জাতীয় পার্টি, স্বতন্ত্র পেয়েছে ৬২টি সিট।

দ্বাদশ জাতীয় সংসদে স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে জোট গঠন করে বিরোধী দলের নেতা হওয়ার প্রস্তাব পেয়েছেন ফরিদপুর-৩ (সদর) আসন থেকে নির্বাচিত ব্যবসায়ী এ কে আজাদ। 

মঙ্গলবার ফরিদপুর শহরের ঝিলটুলিতে নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য দেন তিনি।

তিনি আরও বলেন, অলরেডি আমাকে অনেক বিদেশি ফোন করেছে যে আপনাকে নিয়ে চিন্তা করা হচ্ছে, আপনি বিরোধী দলের নেতা হতে রাজি আছেন কি-না। আমি বলেছি যে, সবকিছুই মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনাসাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা হবে, ওনার আলোচনার বাইরেতো আমরা যেতে পারব না।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯