ঢাকা, ৯ আগস্ট ২০২৬, রবিবার, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সোনাইমুড়ী নির্বাচন অফিসে নানা অনিয়ম, দুদকের অভিযান

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৪ নভেম্বর ২০২২, সোমবার, ১০:৩৯ পূর্বাহ্ন

banglahour

নোয়াখালী: সোনাইমুড়ী উপজেলা নির্বাচন অফিস এর কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে বরিবার (১৩-১১-২০২২ খ্রি.) দুদক, সজেকা, নোয়াখালী থেকে ০৪ (চার) সদস্যের সমন্বয়ে গঠিত একটি টিম এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকালে নির্বাচন অফিসের বিভিন্ন অনিয়মের বিষয়ে কোন বিরূপ মন্তব্য জানার জন্য টিম ছদ্মবেশে সেবাগ্রহীতাদের সাথে আলাপ করে। এসময় উপস্থিত সেবা গ্রহীতারা অনিয়ম হচ্ছে না মর্মে টিমকে অবহিত করে।

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তাকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান যে, গত সেপ্টেম্বর মাসে তিনি এ কার্যালয়ে  যোগদান করেছেন। তিনি এ সংক্রান্ত বিষয়ে অবগত এবং সচেতন আছেন। অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে যথোপযুক্ত পদক্ষেপ নিবেন বলে টিমকে আশ্বস্ত করেন।

অভিযান কালে টিম ছদ্মবেশে দালালচক্রের সন্ধান করে কিন্তু বর্তমানে উক্ত অফিসে কোন দালাল সিন্ডিকেটের অস্তিত্ব পায়নি এনফোর্সমেন্ট টিম। 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯