ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

টাঙ্গাইলের আ.লীগ নেতার বিরুদ্ধে ঢাকায় ধর্ষণ মামলা

অপরাধ | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ৩০ মার্চ ২০২৪, শনিবার, ৪:৫১ অপরাহ্ন

banglahour

টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া ওরফে বড় মনিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে এবার রাজধানীর তুরাগ থানায় মামলা করেছেন এক তরুণী। মামলাটি আজ শনিবার রেকর্ড হয়েছে। গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা আনোয়ার।
পুলিশ এই কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ভুক্তভোগী তরুণী বলেছেন, তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইলে। ফেসবুকের মাধ্যমে বড় মনিরের সঙ্গে তাঁর পরিচয় হয়। দুদিন আগে তিনি ঢাকায় আসেন। গতকাল তাঁকে তুরাগের একটি বাসায় ধর্ষণ করা হয় বলে তিনি মামলায় অভিযোগ করেছেন।

তিনি আরও বলেন, গতকাল শুক্রবার রাত ৯টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) এক তরুণী ধর্ষণের অভিযোগটি জানান। পরে তুরাগ থানার-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তরুণীকে খুঁজে বের করে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। পরে তিনি খানায় লিখিত অভিযোগ দিলে মামলা হিসেবে রেকর্ড করা হয়।

যোগাযোগ করা হলে ডিএমপি উত্তরা বিভাগের কমিশনার মো. শাহজাহান জানান, ‘ মামলার আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

অভিযোগ বিষয়ে জানতে বিবাদীর মুঠোফোনে একাধিকবার কল করলে তা বন্ধ পাওয়ায় অভিযুক্ত গোলাম কিবরিয়া ওরফে বড় মনিরের বক্তব্য পাওয়া যায়নি। এর আগে এক কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগে গত বছরের ৫ এপ্রিল টাঙ্গাইল সদর থানায় গোলাম কিবরিয়ারের বিরুদ্ধে মামলা হয়েছিল।

উল্লেখ্য, গোলাম কিবরিয়া টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহসভাপতি। তিনি টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ওরফে ছোট মনিরের বড় ভাই। গোলাম কিবরিয়া জেলা বাস–মিনিবাস মালিক সমিতিরও মহাসচিব। 

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম