ঢাকা: রাজধানীর রমনা থানাধীন বারডেম হাসপাতাল এলাকা হতে ধর্ষণ মামলার এজাহারভূক্ত পলাতক আসামি মোঃ শাকিব মিয়া (২২)কে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
অধিনায়ক জানান, আসামী ১৩-০৭-২০২২ তারিখের ধর্ষণ মামলার এজাহারভূক্ত পলাতক আসামী। মামলার পর থেকে ধৃত আসামী রাজধানীর বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছে। আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
