ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

গুলশানে এটিএম বুথের নিরাপত্তারক্ষী খুন

অপরাধ | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১০ এপ্রিল ২০২৪, বুধবার, ৬:৫৮ অপরাহ্ন

banglahour

রাজধানীর গুলশান থানাধীন শাহজাদপুরে একটি ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। তার নাম হাসান মাহমুদ (৫৫)।

 

আজ বুধবার ভোর ৫টার পর কোনো এক সময়ে প্রগতি সরণীর মাইশা চৌধুরী টাওয়ারের মধুমতি ব্যাংকের এটিএম বুথে এ ঘটনা ঘটেছে।

পুলিশের ধারণা, এটিএম বুথের টাকা চুরি করতে এসে বুথ ভাঙার চেষ্টা করে ব্যর্থ হলে নিরাপত্তাকর্মীকে হত্যা করে পালিয়ে যায় দৃর্বৃত্তরা। 

গুলশান থানার ওসি মাজহারুল ইসলাম  জানান, আজ ভোর আনুমানিক ৫টার দিকে এ ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

 

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম