গাজায় লাশের সারি বাড়ছেই। মুসলিম অধ্যুষিত অঞ্চলটি মৃত্যুপুরীতে রূপ নিয়েছে। মৃত্যুর মিছিল ৩৩ হাজার ৫০০ ছাড়িয়েছে।গত ৭ অক্টোবর সংঘাত শুরু হওয়ার পর ৬ মাসে এতোগুলো মানুষের প্রাণ ঝড়ল।খবর আনাদুলো এজেন্সির।
ঈদেও হামলা বন্ধ করেনি ইসরাইলি বাহিনী।সবশেষ ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলা ৬৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ৪৫ জন। আহতদের ফিলিস্তিনি অধ্যুষিত একটি এলাকার হাসপাতালে নেওয়া হয়েছে।
ঈদের দিন ইসরাইলি হামলায় হামাসের কমান্ডার ইসমাইল হানিয়েহর তিন ছেলে ও চার নাতির মৃত্যু হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রনালয় জানিয়েছে, হামলা ১৯০ দিনেও অব্যাহত রয়েছে। এ পর্যন্ত ৭৬ হাজার ৯৪ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।
মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গাজায় দখলদারদের বর্বর হামলায় ৬৩ জন শহীদ হয়েছেন, ৪৫ জন আহত হয়েছেন। ভবনের ধ্বংসস্তুপ ও সড়কে অনেক মানুষ এখনও পড়ে আছে।উদ্ধারকর্মীরা তাদের কাছে যেতে পারছে না।
হামলা জোরদার করা হয়েছে শরনার্থী শিবিরে খাবার পৌঁছে দেওয়া শ্রমিকদের ওপর।শত্রুতামূলক হামলা অব্যাহত রয়েছে। ত্রাণ সহায়তা যথেষ্ট নয় অমানবিক ধ্বংসযঞ্জের বিপরীতে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
