কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপির)গৌরবময় ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি,পৌর বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের পৃথকভাবে বর্ণাঢ্য র্যালি ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ করেন।
সোমবার ( ০১সেপ্টেম্বর ) পৃথক দুটি কর্মসূচির একটিতে নেতৃত্ব দেন কটিয়াদী উপজেলা বিএনপি’র সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ এবং অপরটিতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন।
এর মধ্যে সকালে কটিয়াদী বাসস্ট্যান্ড সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে থেকে র্যালিটি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয় এবং অন্যদিকে বিকালে র্যালিটি কটিয়াদী সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে পৃথক একটি র্যালি বের হয়ে র্যালিটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
সকালের র্যালিতে উপস্থিত ছিলেন বিএনপি’র সিনিয়র সহসভাপতি ডা. জহর লাল রায়, সহসভাপতি মো. শাহিদুল্লাহ, মিজানুর রহমান স্বপন, শফিকুল রহমান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ রহমান মিটু, শফিকুল ইসলাম ফুলু, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমানসহ অনেকে।
অপর র্যালিতে উপজেলা বিএনপি’র সহসভাপতি শফিকুল ইসলাম শফিক ও মাহবুবুর রহমান বাচ্চু, পৌর বিএনপি’র সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাসুদ, সদস্য সচিব রফিকুল ইসলাম সেতু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ইলিয়াস আলীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে আদর্শ ও চেতনা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন, সেই পথ ধরেই বিএনপি দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে কাজ করে যাচ্ছে। সকল দ্বিধা-দ্বন্দ্ব ভুলে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং দেশ ও জনগণের সেবায় নিজেদের আত্মনিয়োগ করতে হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
