ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

৪৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অপরাধ | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২১ নভেম্বর ২০২২, সোমবার, ৩:১৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:১৯ অপরাহ্ন

banglahour

ফরিদপুর: চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ইউনিক সোহাগ নামক একটি বাস রাজবাড়ি রাস্তার মোড় এলাকায় তল্লাশি করে  ইয়াবা সিন্ডিকেটের ৩ সদস্যকে ৪৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হচ্ছেন- সাকির হোসেন  ওরফে সোহেল (৩৬) মোজাফফর আহমদে (২৬) ও রানা আকন্দ (২৭)।

আজ সোমবার (২১ নভেম্বর) ভোর রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা  মাদক সিন্ডিকেটের সদস্য। এরা দীর্ঘদিন ধরে অভিনব কায়দায়  টেকনাফ এবং কক্সবাজার থেকে ইয়াবা এনে ফরিদপুর এলাকায় ব্যবসা করে আসছে। বিকাশ, নগদসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অর্থ লেনদেন এবং গাড়ির হেলপার হিসেবে ইয়াবার ক্যারিয়ার হয়ে মাদক সিন্ডিকেটের এই সদস্যরা মাদক ব্যবসার নেটওয়ার্কে গড়ে তুলেছিল।  

তাদের বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করার প্রক্রিয়া চলমান রয়েছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম