ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ঘুষ ও প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে দুদক এনফোর্সমেন্ট ইউনিটের অভিযান

অপরাধ | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২২ নভেম্বর ২০২২, মঙ্গলবার, ৯:১০ অপরাহ্ন

banglahour

ঢাকা: জেলার পল্লবী থানাধীন মিরপুর সেকশন ১১ এলাকায় কতিপয়  প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে বালু ফেলে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের  প্লট ভরাটপুর্বক দখল নেওয়ার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় ঢাকা থেকে দুই (০২) সদস্যের সমন্বয়ে গঠিত এনফোর্সমেন্ট টিম আজ ২২ নভেম্বর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে।

পল্লবী থানায়  সরকারী সম্পত্তি অবৈধভাবে দখলের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করে সাধারণ ডায়েরী করে দুদক এনফোর্সমেন্ট ইউনিট।

এছাড়াও স্থানীয় সরকার প্রকৌশল  অধিদপ্তর, খুলনা-এর কর্মকর্তাসহ অন্যান্যদের বিরুদ্ধে ঠিকাদারদের নিকট হতে ঘুষের বিনিময়ে বিল পাস করিয়ে দেয়ার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনা হতে তিন (০৩) সদস্যবিশিষ্ট টিম কর্তৃক আরও একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত করে অভিযোগের প্রাথমিক সত্যতা পায়। 

অভিযানকালে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট রেকর্ডপত্র ও তথ্য যাচাইপুর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম