ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বিমানবন্দর এলাকা হতে টিকেট কালোবাজারী চক্রের ২ জন গ্রেফতার

অপরাধ | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২৪ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার, ১২:৪৯ অপরাহ্ন

banglahour

ঢাকা: ডিএমপির বিমানবন্দর থানা এলাকা হতে টিকেট কালোবাজারী চক্রের ০২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১।

আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর ২০২২) র‍্যাব-১ এর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বিমানবন্দর থানাধীন বিমানবন্দর রেলওয়ে ষ্টেশনের আশপাশ এলাকায় যাত্রীদের ট্রেনে গমনাগমনের টিকেট কতিপয় লোকজন অবৈধ ভাবে টিকেট কাউন্টার ব্যতিত নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে কালোবাজারির মাধ্যমে টিকেট বিক্রয় করছে।  

সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে টিকেট কালোবাজারী চক্রের সক্রিয় সদস্য মোঃ ইলিয়াস (৫৯), মোঃ নিজাম উদ্দিন (৩৫)কে গ্রেফতার করে। এ সময় আসামীর নিকট হতে ০২টি টিকেট (কালোবাজারী), ০১টি মোবাইল, ০১টি সিম এবং নগদ ১০,৯০০/-  উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম