ঢাকা, ৯ আগস্ট ২০২৬, রবিবার, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মেট্রোরেল বন্ধ আধাঘণ্টা, যাত্রীদের ভিড় উৎকণ্ঠা!

জাতীয় | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ৩০ মে ২০২৪, বৃহস্পতিবার, ১১:১০ পূর্বাহ্ন

banglahour

আজ ৩০ মে সকালে যান্ত্রিক ত্রুটির কারণে আধাঘণ্টার জন্য বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। এতে ভোগান্তিতে পড়েন অফিসগামী যাত্রীরা। সকাল সাড়ে ৮টায় এই ঘটনা ঘটে। পরে ৯টার দিকে চলাচল স্বাভাবিক হয়। 

 

জানা যায়, মিরপুর-১১ নম্বর স্টেশনে মতিঝিলগামী একটি ট্রেন বন্ধ হয়ে দাঁড়িয়েছিল। আর এ সময় উত্তরাগামী ট্রেনটি মিরপুর-১০ নম্বর স্টেশনে আটকে ছিল। প্লাটফর্ম থেকে ঘোষণা করা হচ্ছিল যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল চলাচলে বিলম্ব হচ্ছে। 

এ বিষয়ে জানতে মেট্রোরেলের পরিচালনা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কাউকে ফোনে পাওয়া যায়নি। 

এদিকে হঠাৎ ট্রেন চলাচল বন্ধ হওয়ায় স্টেশনগুলোতে যাত্রীদের ভিড় বেড়ে যায়। ফলে একত্রে ট্রেনে উঠা নিয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অনেকেই বাধ্য হয়ে বিকল্প যানবাহন বেছে নেন অফিস যেতে।

বিভিন্ন মেট্রোরেল স্টেশনে অপেক্ষামাণ যাত্রীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ জানিয়ে বলেন, দুদিন পর পর বন্ধ হওয়ায় মেট্রোরেল ভরসা হারাচ্ছে। মেট্রোরেলে সুবিধা পাওয়ায় এখন আর সময় নিয়ে বাসা থেকে বের হতে হয় না। কিন্তু এখানেও চলাচল বন্ধ থাকলে অনেক সময় জরুরি কাজে বিঘ্ন ঘটে।

 

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯