ঢাকা, ৩০ আগস্ট ২০২৬, রবিবার, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ফিলিস্তিনিদের পক্ষে নীরব টেইলর সুইফট, সরব ভক্তরা

বিশ্ব | আন্তর্জাতিক ডেস্ক

(২ বছর আগে) ৩১ মে ২০২৪, শুক্রবার, ৮:৪২ অপরাহ্ন

banglahour

সম্প্রতি সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে 'অল আইজ অন রাফাহ' হ্যাশট্যাগ। বিশ্বের অনেক তারকা রাফায় ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে জোরাল অবস্থান নিয়েছেন। তবে মার্কিন পপস্টার টেইলর সুইফট এখনো কিছু বলছেন না। এবার ভক্তরা তাকে এ বিষয়ে সরব হওয়ার আহ্বান জানিয়েছেন। 

টেইলর সুইফটের ফ্যানবেস ইতোমধ্যে সামাজিক মাধ্যমে #SwiftiesForPalestine হ্যাশট্যাগ ব্যবহার করছেন। এর মাধ্যমে মূলত তারা সুইফটকে গাজায় ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নিয়ে নীরবতা ভাঙার আহ্বান জানিয়েছেন।

গাজায় গণহত্যার ঘটনায় নীরব থাকায় ইতোমধ্যে বিভিন্ন সামাজিক মাধ্যমে দুই লাখের বেশি ফলোয়ার হারিয়েছেন সুইফট।

এ ব্যাপারে এক এক্স ব্যবহারকারী লিখেছেন, টেইলর সুইফট, আপনার নীরবতা ভেঙে এখন সরব হওয়া উচিত। এ ধরনের পরিস্থিতিতে কথা বলা উচিত। 

আরেকজন লিখেছেন, এখন কথা বলুন #SwiftiesForPalestine, রাফায় শিশুদের জীবন্ত পুড়িয়ে ফেলা হচ্ছে এবং শিরশ্ছেদ করা হচ্ছে। 

চলতি সপ্তাহের শুরুর দিকে গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরের একটি বাস্তুচ্যুত শিবিরে অন্তত ৪৫ জন নিহত হয়। যাদের মধ্যে কেউ কেউ জীবন্ত পুড়ে মারা যায়। এর একদিন পর একই এলাকায় দ্বিতীয় দফায় ২০ জনেরও বেশি মানুষ নিহত হয়।

গত বছরের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পরপরই সুইফট খবরের শিরোনামে ছিলেন, যখন সফররত তার এক দেহরক্ষী ইসরাইলি সেনাবাহিনীতে যোগ দিতে যুক্তরাষ্ট্র ত্যাগ করেছিলেন বলে জানা গেছে।

এ পর্যন্ত ইসরাইলের নির্মম ও নির্বিচার হামলায় ৩৬ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এদের বেশিরভাগ মহিলা ও শিশু নিহত হয়েছে।

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম