ঢাকা, ৩০ আগস্ট ২০২৬, রবিবার, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা

বিনোদন | বিনোদন ডেস্ক।

(১ ঘন্টা আগে) ৩০ আগস্ট ২০২৬, রবিবার, ১১:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:৪১ পূর্বাহ্ন

banglahour

শুটিং থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। সামাজিক মাধ্যমে খবরটি নিজেই জানিয়েছেন তিনি।

রোববার (৩০ আগস্ট) রাত ১২টা ৪০ মিনিটের  দিকে নিজের ফেসবুক থেকে লাইভে এসে দুর্ঘটনার খবর দেন তিশা।

তিশা জানান, শ্রীমঙ্গল থেকে নাটকের শুটিং শেষ করে ঢাকায় ফিরছিলেন তিনি। ভৈরবে ব্রিজ ক্রস করার পর টোল প্লাজার কাছে একটি পিকআপের সঙ্গে তাকে বহন করা গাড়িটির সংঘর্ষ হয়।

তিনি জানান, পরে বাইকে করে পিছু নিয়ে পিকআপটি আটকানো হয়।

গাড়িটির ক্ষতি হলেও হতাহতের ঘটনা ঘটেনি উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘খুবই বাজে ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে। অল্পের জন্য আমরা প্রানে বেঁচে গেছি। এরই মধ্যে ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছেছে।’

বিনোদন থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম