ঢাকা, ২৫ মে ২০২৬, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

এদেশের সবচেয়ে বড় সংকট নৈতিকতা সম্পন্ন ভালো মানুষের- ড. মাসুদ

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ২ জুন ২০২৪, রবিবার, ১১:৩৪ পূর্বাহ্ন

banglahour

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মুগদা থানা দক্ষিণ থানার উদ্যোগে স্থানীয় একটি মিলনায়তনে সক্রিয় সহযোগী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। 

প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, আজকে আমাদের দেশে সবচেয়ে বড় সংকট নৈতিকতা সম্পন্ন ভালো মানুষের। এই দুনিয়ার সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করেও একজন ভালো মানুষকে তৈরি করা সম্ভব নয়। অথচ সেই চ্যালেঞ্জিং কাজটিই করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য মুহাম্মদ শামছুর রহমান। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও মুগদা দক্ষিণ থানা আমীর মুহাম্মদ বনি ইয়ামিনের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মোঃ ইয়াকুব আলীর পরিচালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগরী মজলিসে শূরা সদস্য ও থানা নায়েবে আমীর মোঃ এ বি সিদ্দিক, থানা কর্মপরিষদ সদস্য মো. কেফায়েত উল্লাহ, মোঃ আবুল কাশেম, মোঃ ওমর বিন নূর, মোঃ গিয়াস উদ্দিন, মোঃ শফিকুল ইসলাম, মোঃ লোকমান হোসাইন, মোঃ অহিদুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ড. মাসুদ বলেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সা) যে আদর্শের মাধ্যমে তার সাথীদেরকে উন্নত নৈতিকতায় সমৃদ্ধ করে একটি সোনার রাষ্ট্র তৈরী করেছিলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীও সেই আদর্শকে ধারণ করে এদেশে একদল মানুষকে সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। এদেশে জামায়াত কর্মীরাই পারে একটি নৈতিকতা সম্পন্ন সুখি সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে। তাই জামায়াতে ইসলামীর সকল জনশক্তিকে গণমুখী চরিত্রের অধিকারী হয়ে সমাজের মানুষের সেবা অব্যাহত রাখতে হবে।  

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯