ঢাকা, ৩০ আগস্ট ২০২৬, রবিবার, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

১৪৪ ধারা লঙ্ঘনের মামলায় বেকসুর খালাস পেয়েছেন ইমরান খান

বিশ্ব | আন্তর্জাতিক ডেস্ক

(২ বছর আগে) ১৩ জুন ২০২৪, বৃহস্পতিবার, ৫:০৩ অপরাহ্ন

banglahour

১৪৪ ধারা লঙ্ঘনের মামলায় বেকসুর খালাস পেয়েছেন পাকিস্তান তেহরিক ই ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। একইসঙ্গে শাহ মেহমুদ কুরেশি, সাদাকাত আব্বাসি এবং পিটিআই নেতা শেখ রশিদকেও খালাস দিয়েছেন ইসলামাবাদ জেলা ও দায়রা আদালত। 

আসামিদের বেকসুর খালাসের আবেদনের শুনানি নিয়ে সিভিল জজ মালিক ইমরান এ রায় দেন।

২০২২ সালে তাদের বিরুদ্ধে আই-৯ থানায় ১৪৪ ধারা লঙ্ঘন ও ভাঙচুরের মামলা দায়ের করা হয়েছিল।

একই আদালত এর আগে ৯ মে আই-৯ পুলিশ স্টেশনে দায়ের করা মামলা থেকে পিটিআই নেতা শেহরিয়ার খান আফ্রিদি এবং অন্যান্য পিটিআই কর্মীদের খালাস দিয়েছে।

এর আগে ইমরান খান ও পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশিকে সাইফার মামলায় বেকসুর খালাস দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট। প্রধান বিচারপতি আমির ফারুক ও বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেবের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দিয়েছেন।

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম