ঢাকা, ৩০ আগস্ট ২০২৬, রবিবার, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ওপর ফের হামলা চালিয়েছে রুশ সেনারা

বিশ্ব | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ২০ জুন ২০২৪, বৃহস্পতিবার, ৮:২৩ অপরাহ্ন

banglahour

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ওপর ফের ব্যাপক হামলা চালিয়েছে রুশ সেনাবাহিনী। এতে গত ২৪ ঘণ্টায় অন্তুত ২ হাজার ইউক্রেনের সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে রাশিয়া। 

বৃহস্পতিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এমনটা দাবি করা হয়েছে। 

বিবৃতিতে কিয়েভের প্রায় দুই হাজার সৈন্য নিহত হয়েছে দাবি করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেন বাহিনী একাধিক ফ্রন্টে রুশ সেনাবাহিনীকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু তারা ‘ভয়ংকরভাবে ব্যর্থ হয়েছে’। এই প্রক্রিয়ায়, গোলাবারুদ এবং জনশক্তিসহ ইউক্রেনীয় সেনাবাহিনীর একটি বিরাট অংশ ক্ষতির সম্মুখীন হয়েছে। 

পুরো ঘটনাকে প্রেসিডেন্ট জেলেনস্কির জন্য একটা ‘যন্ত্রণাদায়ক পরাজয়’ বলেও উল্লেখ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

তবে এ বিষয়ে কিয়েভের পক্ষ থেকে তাতক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম