ঢাকা, ২৫ মে ২০২৬, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ফখরুলরা আজকে গুজব ছড়াচ্ছে

রাজনীতি | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২১ জুন ২০২৪, শুক্রবার, ৭:২২ অপরাহ্ন

banglahour

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ফখরুলরা (বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর) আজকে গুজব ছড়াচ্ছে। পুলিশকে ঢালাওভাবে আক্রমণ করছে। সেনাবাহিনীর বিরুদ্ধে তাদের মতলব আছে। ঢালাওভাবে দুর্নীতিবাজ বানানোর যে চক্রান্ত চলছে, এটা আওয়ামী লীগকে হটানোর জন্য ষড়যন্ত্র কিনা- সেটা ভেবে দেখতে হবে।

শুক্রবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের বিরুদ্ধে ঢালাওভাবে দুর্নীতির অভিযোগ আনা হচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, গুজব ছড়িয়ে আমাদের দুর্নীতিবাজ দল বলছে দুর্নীতিবাজ দল বিএনপি।

গুজবের বিষয়ে দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

দুর্নীতির যেসব খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হচ্ছে- সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, আজকে গুজব ছড়িয়ে আমাদের দুর্নীতিবাজ দল বলছে, চক্রান্ত করছে। কিছু কিছু মিডিয়া সেই অপপ্রচারে নেমেছে। আওয়ামী লীগ জনগণের শক্তি নিয়ে, শেখ হাসিনার নেতৃত্বে আছে। আওয়ামী লীগ মাথা নত করার দল নয়। 

সেতুমন্ত্রী কাদের বলেন, ব্যক্তিবিশেষ অপরাধ করলে দুদক স্বাধীন, বিচার বিভাগ স্বাধীন। শেখ হাসিনার সৎ সাহস আছে দুর্নীতিবাজদের বিচার করার। সে যেই হোক, যত প্রভাবশালী হোক। কিন্তু আজকে যে ঢালাওভাবে দুর্নীতিবাজ বানানোর চক্রান্ত চলছে, এটা আওয়ামী লীগকে হটানোর ষড়যন্ত্র কিনা- সেটা আমাদের ভেবে দেখতে হবে এবং সতর্ক থাকতে হবে।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯