ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ছেলের লাশ আনতে গিয়ে অ্যাম্বুলেন্স - বাইক সংঘর্ষ, নিহত মা

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৩০ জুন ২০২৪, রবিবার, ৩:২০ অপরাহ্ন

banglahour

ছেলে আলম হাওলাদারের লাশ আনতে গিয়ে মোটর সাইকেল ও এ্যাম্বুলেন্স সংঘর্ষে লাশ হয়ে ফিরলেন মা পুস্প বেগম (৬৫)। মোটর সাইকেল চালক রুবেল সিকদার (৩২) নিহত হয়েছে। ঘটনা ঘটেছে আমতলী-পটুয়াখালী মহাসড়কের ডাক্তার বাড়ী নামক স্থানে রবিবার সকাল সাতটায়।  পুলিশ তিনটি মরদেহ উদ্ধার করে থানায় এনেছে।

কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের নিশানবাড়িয়া গন্ডামারি গ্রামের আলম হাওলাদার (৪৫) দীর্ঘদিন লিভার সিরোসিস রোগে ভুগছিলেন। শনিবার রাতে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আলমের লাশ নিয়ে মা পুস্প বেগম রোববার সকালে গ্রামের বাড়ি নিশানবাড়িয়া যাচ্ছিলেন। পথিমধ্যে আমতলী-পটুয়াখালী সড়কের ডাক্তার বাড়ি নামক স্থানে বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে তা খাদে পড়ে এবং মোটর সাইকেল দুমড়ে-মুড়চে যায়। ঘটনাস্থলে মোটর সাইকেল চালক রুবেল সিকদার নিহত হন। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর লোকজন খাদে পড়া অ্যাম্বুলেন্স থেকে মৃত ছেলে আলম হাওলাদার ও মা পুস্প বেগমের লাশ উদ্ধার করে। তিনটি লাশ পুলিশ উদ্ধার করে থানায় এনেছে। রুবেল সিকাদারের বাড়ি আমতলীর আঠারোগাছিয়া ইউনিয়নের চাউলা গ্রামে। তার বাবার নাম আনসার সিকদার। 

পুস্প বেগমের ভাই রহিম তালুকদার বলেন, আমার ভাগ্নে আলম হাওলাদার লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে শনিবার রাতে বরিশাল শেবাচিম হাসপাতালে মারা যায়। আমার ভাগ্নের লাশ আমার বোন পুস্প বেগম নিয়ে বাড়ি ফিরছিল। পথিমধ্যে মোটর সাইকেল ও লাশবাহী অ্যাম্বুলেন্স মুখোমুখি সংষর্ঘে আমার বোন মারা গেছে। 

তিনি আরও বলেন, আমার বোনের লাশ ময়না তদন্ত ছাড়াই হস্তান্তরের দাবি জানাই। 

রুবেলের স্বজন নাশির উদ্দিন নশা মৃধা বলেন, আমতলী থেকে বাড়ি যাওয়ার পথে অ্যাম্বুলেন্স ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে রুবেল নিহত হয়েছেন। 

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, তিনটি লাশ থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া  শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯