ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ডিবি পুলিশ সেজে মহাসড়কের নির্জন স্থান গুলোতে ডাকাতি

অপরাধ | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১৪ জুলাই ২০২৪, রবিবার, ৬:৪৫ অপরাহ্ন

banglahour


দেশের বিভিন্ন মহাসড়কের নির্জন স্থানকে বেছে নেন তাঁরা। এরপর ডিবি পুলিশ সেজে হাতে ওয়াকিটকি ও লেজার লাইট নিয়ে সেসব স্থানে ‘তল্লাশিচৌকি’ বসান। সেসব স্থান দিয়ে যাওয়া গরু, রড, ডিম ও মুরগিবোঝাই ট্রাক থামিয়ে করেন ডাকাতি।

সম্প্রতি পণ্যবাহী ট্রাক ডাকাতির ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি বলছে, ঢাকা–টাঙ্গাইল, ঢাকা–চট্টগ্রাম, মানিকগঞ্জ, রাজবাড়ী, গোপালগঞ্জ, ফরিদপুর, নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও নরসিংদী এলাকায় মহাসড়কে ডাকাতি করেন এই চক্রের সদস্যরা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রমজান শেখ ওরফে কালু (৪০), মেহেদী শেখ হীরা (৩৩), জমির খান (৩৬), মো. আসলামুল হক আসলাম (৩৭), জহিরুল ইসলাম চৌকিদার (৫০), বাদল মুন্সী (৪৫) ও সাগর ইসলাম (২৪)। তাঁদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে ডিবি জানিয়েছে।

ডিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ডাকাত চক্রের সদস্যরা নানা কৌশল ব্যবহার করেন। নিজেদের মধ্যে যোগাযোগ করার জন্য তাঁরা পকেট রাউটার ব্যবহার করেন, যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের ধরতে না পারেন।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম