ঢাকা, ৩০ আগস্ট ২০২৬, রবিবার, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ইউক্রেন সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদি

বিশ্ব | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ২৭ জুলাই ২০২৪, শনিবার, ১২:৪৪ অপরাহ্ন

banglahour

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী আগস্ট মাসে ইউক্রেন সফরে যাচ্ছেন। ২০২২ সালে দেশটিতে রাশিয়ার আগ্রাসন শুরুর পর প্রথমবার মোদি দেশটিতে যাচ্ছেন। সূত্রের বরাত দিয়ে শনিবার (২৭ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

গত মাসে ইতালিতে জি-৭ সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা হয় মোদির। এরপরেই মোদির ইউক্রেন সফরের খবর প্রকাশ্যে এলো।

এর আগে চলতি বছরের মার্চে জেলেনস্কির সঙ্গে ফোনে মোদি ভারত ও ইউক্রেনের সম্পর্ক জোরদারের বিষয়ে কথা বলেছেন। সেইসঙ্গে চলমান সংঘাত কূটনৈতিক ও আলোচনার মাধ্যমে নিরসনের আহ্বান জানান। 

এছাড়া চলতি মাসের শুরুর দিকে দুই দিনের সফরে রাশিয়া যান মোদি। সেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক হয়েছে মোদির। 

পুতিনের সঙ্গে বৈঠকে মোদি বলেন, সংঘাতে কোনো সমাধান নেই এবং যুদ্ধক্ষেত্রেও এর সমাধান পাওয়া যাবে না। 

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম