ঢাকা, ২৭ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ইউপিডিএফ এর সংগঠককে গুলি করে হত্যা

সারাদেশ | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ২৭ জুলাই ২০২৪, শনিবার, ১:৫৭ অপরাহ্ন

banglahour

খাগড়াছড়ির দীঘিনালায় জুনেল চাকমা নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সংগঠককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার ভোরে উপজেলার ৩নং কবাখালী ইউনিয়নের শান্তি বিকাশ কার্বারিপাড়ায় এ ঘটনা ঘটে।

জুনেল চাকমা ইউপিডিএফের প্রসিত গ্রুপের তারাবুনিয়া এলাকার সংগঠক ছিলেন। সম্প্রতি গণতান্ত্রিক যুবফোরাম থেকে ইউপিডিএফের সঙ্গে যুক্ত হন। হত্যাকাণ্ডের সময় জুনেল কাঙারীমা ছড়ায় মাস্টার ললিত চাকমার বাড়িতে অবস্থান করছিলেন।

দীঘিনালা থানার ওসি নুরুল হক জানান, হত্যার খবর শুনে লাশ উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে আনার পর বিস্তারিত বলা যাবে।

ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা ঘটনার জন্য জনসংহতি সমিতি (এমএন লারমা) ও নব্যমুখোশধারীদের দায়ী করে হত্যার বিচার দাবি করেন।

 

দেখুন বাংলা আওয়ারের আজকের অন্যান্য আপডেট -


| জাতীয় সংবাদ | সারাদেশ | রাজনীতি | বিশ্ব সংবাদ | বিনোদন | খেলা |অন্যান্য |


 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম