ঢাকা, ২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আন্দোলন নয় নির্বাচনে এসে জনমত যাচাই করুন- বিএনপিকে কৃষিমন্ত্রী

রাজনীতি |

(৩ বছর আগে) ৪ অক্টোবর ২০২২, মঙ্গলবার, ৪:২৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:৩৫ অপরাহ্ন

banglahour

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক।

গাজীপুর: আন্দোলন না করে নির্বাচনে এসে জনমত যাচাইয়ের জন্য বিএনপিকে আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক। তিনি বলেন, বিএনপি ঢাকায় সমাবেশ করে জনমত যাছাই করছে, এটি কানার হাতিদর্শনের মতো বিষয়। বিএনপিকে বলব, ঢাকায় একটা সমাবেশ করে আর টেলিভিশনে-পত্রিকায় সেটির নিউজ দেখে জনমত যাছাই কইরেন না। 

আওয়ামী লীগের ইউনিয়ন-ওয়ার্ডের সমাবেশ- সম্মেলনে আসেন, দেখেন কী পরিমাণ জনস্রোত। দেখলে বুঝতে পারবেন, দেশের মানুষ উন্নয়ন বুঝে, পদ্মা সেতুর মর্ম বুঝে। এসব উন্নয়ন কর্মকাণ্ড দেখেই ২০২৩ সালের নির্বাচনে জনগণ আবার আওয়ামী লীগকে ভোট দিবে। তাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আছে, আবার শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে।

আজ মঙ্গলবার সকালে গাজীপুরের কাশিমপুর স্কুল মাঠে কাশিমপুর থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

বিএনপির দুঃশাসন এ দেশের মানুষ ভুলে যায় নি উল্লেখ করে মন্ত্রী বলেন, ক্ষমতায় থাকাকালে চরম দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে এবং সন্ত্রাসী-জঙ্গিদের রাজত্ব কায়েম করে দেশটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। সেজন্য জনগণ ২০০৮ সালের নির্বাচনে বিএনপিকে ভোট না দিয়ে কবরে ফেলে দিয়েছিল। সেই কবরেই তারা এখনো আছে, সেখান থেকে আর কোনদিন উঠে আসতে পারবে না।

মন্ত্রী বলেন, তথাকথিত সুশীল সমাজ, কিছু অ্যাম্বাসেডর ও কিছু বুদ্ধিজীবী বিএনপির সাথে গলা মিলিয়ে বলছে দেশে নির্বাচনের পরিবেশ নেই। আমি তাদের বলতে চাই- যথাসময়ে নির্বাচন হবে, নির্বাচন কমিশনই তা পরিচালনা করবে এবং এ নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে।

অনুষ্ঠানে সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক রেজাউল করিম মণ্ডলের সভাপতিত্বে গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য মির্জা আজম,  সংসদ সদস্য শামসুন্নাহার ভূইয়া, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল 
এবং গাজীপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯