ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

একটি হিন্দু বাড়িতে সন্ধ্যারাতে হামলা

অপরাধ | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ৮ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার, ৫:৪২ অপরাহ্ন

banglahour

পটুয়াখালীর সদর উপজেলার একটি হিন্দু বাড়িতে সন্ধ্যারাতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বদরপুর ইউনিয়নের খলিশাখালী গ্রামে অভিলাষ তালুকদারের (৩৬) বাড়িতে এ ঘটনা ঘটে। হামলাকারীরা একই এলাকার এবং ভুক্তভোগী পরিবারটির পরিচিত বলে জানা গেছে। তারা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।

অভিলাষ তালুকদারের শ্বশুর ও সাবেক ইউপি সদস্য লক্ষ্মণ দেবনাথ বলেন, তাঁর বাড়ির কাছেই জমি কিনে তাঁর মেয়ে মুক্তা দেবনাথ ও জামাতা অভিলাষ বসবাস করে আসছেন। সরকার পরিবর্তনের পর এলাকায় নানা ধরনের কানাঘুষার কারণে তিনি নিজ বাড়িতে নিরাপত্তার অভাব বোধ করায় গতকাল রাতে মেয়ের বাড়িতে আসেন। রাত সাড়ে ৮টার দিকে বাইরে থেকে ঘরের দরজায় ধাক্কা দেওয়া হয়। এ সময় তাঁর মেয়ে মুক্তা ‘কে’ বলে দরজা খুলতেই ১০ থেকে ১২ জনের একটি দল দা, চাপাতি, লাঠিসোঁটা নিয়ে জোর করে ঘরের মধ্যে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। এ সময় মুক্তা দৌড়ে ঘরের অপর একটি কক্ষে আশ্রয় নিয়ে মুঠোফোনে স্বজনদের খবর দেন।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম