ঢাকা, ২৪ অক্টোবর ২০২৬, শনিবার, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আন্দোলনে আহতদের চিকিৎসা সহায়তা দিয়েছেন তারেক রহমান

রাজনীতি | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১৭ আগস্ট ২০২৪, শনিবার, ১২:৪২ অপরাহ্ন

banglahour

বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা সহায়তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১৬ আগস্ট) রাজধানীর বিভিন্ন হাসপাতালে গিয়ে তারেক রহমানের পক্ষে দলের অন্যতম সেল ‘আমরা বিএনপি পরিবার’-এর ব্যানারে এ চিকিৎসা সহায়তা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’ সেলের আহ্বায়ক ও দলের মিডিয়া সেলের সদস্য সাংবাদিক আতিকুর রহমান রুমন, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন (মিথুন), জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জামিল হোসেন ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি শারিফুল ইসলাম প্রমুখ।

এদিকে আহত ছাত্র-জনতা চিকিৎসা সহায়তা পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জানা গেছে, তারেক রহমানের নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’-সেলের মাধ্যমে সারা দেশে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম