ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বিএনপির সাথে বৈঠক করেছেন ইইউর ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত

রাজনীতি | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১৯ আগস্ট ২০২৪, সোমবার, ১১:৩৬ পূর্বাহ্ন

banglahour

ঢাকায় নিযুক্ত ইইউর ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নড স্পানিয়ের সঙ্গে বৈঠক করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় গুলশান চেয়ারপার্সন অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।  

বৈঠকে আরও উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য মা ওবায়েদ।

এর আগে গত বুধবার (১৪ আগস্ট) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেনের সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎ করেন বার্নড।

সে সময় তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আমাদের বন্ধুত্ব অটুট থাকবে। সংকটকালীন সময়ে আমরা বাংলাদেশের পাশে আছি।

এক প্রশ্নের উত্তরে তিনি জানান, বাংলাদেশের কোনো রাজনৈতিক নেতা ইউরোপের কোনো দেশে আশ্রয় চাইলে সেটা সদস্য রাষ্ট্রগুলো বিবেচনা করবে। কূটনৈতিক মিশনগুলোতে সশস্ত্র বাহিনী দিয়ে নিরাপত্তা নিশ্চিত করায় সরকারকে ধন্যবাদও জানান স্পানিয়ের।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম