ঢাকা, ২৭ জুন ২০২৬, শনিবার, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মুক্তিযুদ্ধ আমাদের অধিকার আদায়ের সংগ্রামে সাহস যোগায়- চুন্নু

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১১ ডিসেম্বর ২০২২, রবিবার, ৩:৪৪ অপরাহ্ন

banglahour

ঢাকা: জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, মহান মুক্তিযুদ্ধ আমাদের অধিকার আদায়ের সংগ্রামে সাহস যোগায়। মহান মুক্তিযুদ্ধ শোষণ ও বঞ্চণা মুক্ত একটি সমাজ গঠনে অনুপ্রেরণা হয়ে আছে। যে উদ্দেশ্যে বীর মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছেন, আমরা সেই উদ্দেশ্য বাস্তবায়নে সংগ্রাম করছি। একাত্তরের স্বাধীনতা সংগ্রাম বিশ্বের নির্যাতিত-নিপিড়িত মানুষকে আজীবন পথ দেখাবে। জাতীয় পার্টির চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এর নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের মাধ্যমে আমরা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর স্বপ্নের নতুন বাংলাদেশ গড়বো।

আজ রবিবার (১১ ডিসেম্বর ২০২২) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ের মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে প্রস্তুতিমূলক সভায় তিনি একথা বলেন। 
এ সময় জাতীয় পার্টির কো-চেয়াম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে আমরা মানুষের অধিকারের প্রশ্নে কখনো আপোষ করবো না। জাতীয় পার্টি মানুষের আশা-আকাংখা বাস্তবায়ন করতে রাজনীতি করছে। আমরা গণমানুষের সকল অধিকার নিশ্চিত করতেই রাজনীতি করছি।

এসময় উপস্থিত ছিলেন, কো-চেয়ারম্যান ও ঢাকা জেলা সভাপতি এডভোকেট সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তর এর আহ্বায়ক আলহাজ্ব শফিকুল ইসলাম সেন্টু, চেয়ারম্যানের উপদেষ্টা ও সাংস্কৃতিক পার্টির সভাপতি শেরীফা কাদের এমপি, উপদেষ্টা ও ঢাকা জেলার সাধারণ সম্পাদক ইস্রাফিল খোকন, আইনজীবী ফেডারেশনের সহ সভাপতি এডভোকেট লাকী আখতার, জহিরুল হক জহির, জাতীয় মহিলা পার্টির যুগ্ম আহ্বায়ক হেনা খান পন্নি প্রমুখ। 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯