ঢাকা, ২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন আটক

রাজনীতি | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ২২ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার, ৭:৫১ অপরাহ্ন

banglahour

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার বিকাল ৫টা ১৫ মিনিটের দিকে তাকে রাজধানীর গুলশান থেকে আটক করা হয়।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। জানানো হয়েছে, তাকে গুলশান থেকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক দল ওয়ার্কার্স পার্টি। আওয়ামী লীগ আমলে তিনি প্রথমে বেসরকারি বিমান পরিবহন মন্ত্রী এবং পরে সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহতের ঘটনায় সম্প্রতি দায়ের করা কয়েকটি মামলায় মেননকে আসামি করা হয়েছে।

ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তফা আলমগীর রতন গণমাধ্যমকে বলেন, রাশেদ খান মেননকে তার বনানীর বাসা থেকে বিকাল ৫টা ১৫ মিনিটে ডিবি পরিচয়ে সাদা পোশাকের লোকজন আটক করে নিয়ে গেছে। 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম