ঢাকা, ২১ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভেঙে দেওয়া হয়েছে রেড ক্রিসেন্টের পরিচালনা পর্ষদ

জাতীয় | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ২৭ আগস্ট ২০২৪, মঙ্গলবার, ৮:৪২ অপরাহ্ন

banglahour

বন্যা পরিস্থিতিতে রেড ক্রিসেন্ট সোসাইটির কাজ সন্তোষজনক না হওয়ায় পরিচালনা পরিষদ ভেঙে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ।

মঙ্গলবার (২৭ আগস্ট) সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে চিকিৎসাসেবা, বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র-জনতার চিকিৎসাসহ সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে সিনিয়র সচিব এ কথা জানান।

তিনি বলেন, ‘ফেনী, কুমিল্লা ও নোয়াখালীতে রেড ক্রিসেন্টের ভূমিকা খুবই দুঃখজনক। সেজন্য রেড ক্রিসেন্টের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। যাতে তারা সক্রিয় হয়।’

এ সময় আকমল হোসেন মন্ত্রণালয়ের ১০০ দিনের কর্ম পরিকল্পনা গ্রহণের বিষয়েও গণমাধ্যমকর্মীদের অবহিত করেন।

তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়কে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ৫ আগস্ট থেকে সরকারি চাকরিজীবীরা কাজ করে না, সেই দিন শেষ। মন্ত্রণালয়কে পুরোপুরি পেপারলেস করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান এ সিনিয়র সচিব।

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত-নিহতদের জন্য ফান্ড সংগ্রহ করে সহায়তা দেওয়ার বিষয়ে কাজ চলছে বলেও জানান তিনি

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম