ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের গুলি বর্ষণের জবাবে বিজিবির পাল্টা গুলি

সারাদেশ | রিফাত রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(৭ মিনিট আগে) ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২:১৪ পূর্বাহ্ন

banglahour

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের গুলি বর্ষণের জবাবে বিজিবির পাল্টা গুলি বর্ষণ করেছে।
অসমর্থিত সূত্রের দাবী করেছে বিএসএফের গুলি বর্ষণে ভারতের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশকারী এক বাংলাদেশী চোরাকারবারী গুলিবিদ্ধ হয়ে তাদের হাতে আটক হয়েছে।  
ঘটনাটি ঘটেছে শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে জীবননগর উপজেলার হরিহরনগর বিলের ধারে বড়ঘাট নামক স্থানে। গুলিবিদ্ধ যুবক মনির (৩৫) হরিহরনগর উত্তরপাড়া গ্রামের লিয়াকত ওরফে নেংটের ছেলে। চোরাকারবারী মনির জীবিত নাকি মারা গেছে তা তাৎক্ষনিক নিশ্চিত হওয়া যায়নি।


অসর্থিত সূত্রে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা যায়, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর গ্রামের বড়ঘাট এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ভারতে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশী একদল চোরাচালানীদের লক্ষ্য করে গুলি বর্ষণ করে। এ সময় মনির পায়ে গুলিবিদ্ধ হলে বিএসএফ তাকে ধরে নিয়ে যায়। তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। ওই সময় মনিরের সঙ্গে থাকা কামাল উদ্দিনের ছেলে রাশেদ (৩২), তৈয়ব আলীর ছেলে আনিছ (৩৫), বগের ছেলে সোহান (২৫), কিনার উদ্দিনের ছেলে শাওন (২৬), মরহুম বদরুদ্দিনের ছেলে মিন্টু (৩৮) ও মতেহার হোসেনের ছেলে মশিয়ার (৪০) পাশের খালে ঝাপ মেরে পালিয়ে চলে আসে।


হরিহরনগর গ্রামের সাবেক ইউপি সদস্য টিটু জানান, শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যার পরপরই ভারত সীমান্তবর্তী কাঁটাতারের কাছ থেকে গুলির শব্দ শুনতে পাওয়া যায়। পরে তিনি জানতে পারেন, মনিরকে ভারতীয় বিএসএফ আহত অবস্থায় আটক করে নিয়ে গেছে। তবে তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি বলে তিনি জানান।
এ ব্যাপারে ৫৮ মহেশপুর বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত পরিচালক মেজর তোয়াসীন হাবীব হাসান শুক্রবার (৬ নভেম্বর) দিনগত রাত ১২টার পর এক হটসএ্যাপ বার্তায় জানান, ব্যাটালিয়নের অধীন মেদিনীপুর বিওপি দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায়স মেইন পিলার ৬/১-এস-এর নিকট শুন্য লাইন থেকে ২০০ গজ ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়ার নিকটে গুলির শব্দ শোনা যায়। এ সময় মেদিনীপুর ক্যাম্পের বিজিবি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে পাল্টা গুলি বর্ষণ করে।
স্থানীয় এলাকাবাসীর কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, একজন বাংলাদেশী নাগরিক অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে ৩২ ভারতীয় বিএসএফ ব্যাটালিয়নের অধীন টুঙ্গী ক্যাম্পের টহল দল তাকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে। গুলির শব্দ শুনে বিজিবি টহল দল সেখানে পৌঁছে পাল্টা গুলি বর্ষণ করে।


ঘটনার পরপরই সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। এ ব্যাপারে বিজিবি-বিএসএফ অধিনায়ক পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে। পাশাপাশি বিষয়টি নিয়ে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক আহবান করা হয়েছে।


বিজিবি সীমান্তে যেকোনো অনাকাঙ্খিত ঘটনার বিষয়ে সর্বোচ্চ সতর্ক ও পেশাদার অবস্থানে রয়েছে। দেশের সীমান্তরক্ষী নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে  বিজিবি দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। একই সঙ্গে সীমান্তবর্তী জনসাধারণকে অবৈধভাবে সীমান্ত অতিক্রমসহ সীমান্ত এলাকায় যেকোন ধরনের অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহবান জানানো হচ্ছে।


ঘটনার বিষয়ে ৫৮ মহেশপুর বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বলেন,আমরা সীমান্তে গুলির একটি ঘটনার কথা শুনেছি। তবে এখনো আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য আসেনি। বিস্তারিত তথ্য পেলে বিষয়টি জানানো হবে। আমরা ভারতীয় বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। যোগাযোগ হলে পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা করা সম্ভব হবে।                              
                                          

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম