ঢাকা, ২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আন্দোলনে নিহত ২০ পরিবারকে আর্থিক সহায়তা করে জামায়াত

রাজনীতি | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ২৯ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার, ৯:৩০ অপরাহ্ন

banglahour

গাজীপুর মহানগর জামায়াতের উদ্যোগে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ২০ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় মোল্লা কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আ ন ম শামসুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা শামসুল ইসলাম বলেন, শহীদরা আমাদের অনুপ্রেরণা, এক অদম্য চেতনার সাইরেন। এ আন্দোলনে শাহাদাৎবরণকারী ভাইয়েরা ঘুমন্ত জাতিকে জাগিয়ে তুলেছে। হতাশার অন্ধকারে নিমজ্জিত বাংলার মাটি ও মানুষের হৃদয়ে আশার ঢেউ তুলেছে একবিংশ শতাব্দীর সাহসী যুবক আবু সাঈদ এবং তার সঙ্গীরা।

অনুষ্ঠানে মহানগর জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দীনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, মহানগর নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খায়রুল হাসান, মহানগর সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আফজাল হোসেন, মহানগর কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবী, তুরস্ক ইসলামী আন্দোলনের দায়িত্বশীল ও তুকাত গাজী উসমান পাশা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হাফিজুর রহমান প্রমুখ। পরে প্রধান অতিথি নিহতদের পরিবারের হাতে ২০ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম