ঢাকা, ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নতুন পররাষ্ট্র সচিব হচ্ছে রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন

সচিবালয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ১০:১১ পূর্বাহ্ন

banglahour

পররাষ্ট্র সচিব হিসেবে মাসুদ বিন মোমেনের স্থলে নতুন পররাষ্ট্র সচিব করা হচ্ছে রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিনকে। সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়ার কথা রয়েছে।

চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের খবর পেয়ে বিদায় নিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। রোববার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাকে বিদায় দেওয়া হয়। যদিও তখন তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের আদেশ জারি হয়নি। নীতিনির্ধারকদের তরফে এমন সবুজ সংকেত পেয়েই সচিবকে বিদায় দেওয়া হয়েছে। 

তবে এদিন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের জানান, পররাষ্ট্র সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হচ্ছে।  

পররাষ্ট্র সচিব হিসাবে মাসুদ বিন মোমেনের দুই বছরের চুক্তি শেষ হওয়ার কথা ছিল আগামী ডিসেম্বর মাসে। এর আগেই তাকে বিদায় নিতে হলো। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর তিনি ২৬তম পররাষ্ট্র সচিব হিসাবে দায়িত্ব নেন। চাকরির বয়সসীমা অনুযায়ী তিনি ২০২২ সালের ডিসেম্বরে অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা ছিল।

তৎকালীন আওয়ামী লীগ সরকার ২০২২ সালের নভেম্বরে চুক্তিতে আরও দুই বছর তাকে একই পদে রাখার সিদ্ধান্ত নেয়। পরে তাকে দুই বছরের জন্য সিনিয়র সচিব হিসাবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনের ঘটনা সারাবিশ্বে ভিন্নভাবে উপস্থাপনে তার তৎপরতা ছিল চোখে পড়ার মতো। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তার পদত্যাগের দাবি ওঠে।

সচিবালয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯