ঢাকা, ৯ আগস্ট ২০২৬, রবিবার, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

প্রশাসনে একজন সিনিয়র সচিবকে চুক্তিভিত্তিক নিয়োগ

সচিবালয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ১০:২২ পূর্বাহ্ন

banglahour

প্রশাসনে একজন সিনিয়র সচিবকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। দুজন সাংবাদিককে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া তিন অতিরিক্ত সচিবের দপ্তর বদল করা হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। 

জারি করা আদেশে, ড. এম মাহফুজুল হককে সিনিয়র সচিব হিসাবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। তাকে পতুর্গালে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দেওয়া হবে।

পৃথক আদেশে দি ডেইলি স্টারের সাব-এডিটর/রিপোর্টার সুস্মিতা তিথি এবং ভিজুয়াল সাংবাদিক নাইম আলীকে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব হিসাবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

ভিন্ন এক আদেশে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. জিয়াউল হককে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে, এসেট প্রকল্পের পরিচালক আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সদস্য দেলোয়ার হোসেনকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।

সচিবালয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯