ঢাকা, ৯ আগস্ট ২০২৬, রবিবার, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে পালিত হলো আন্তর্জাতিক আদিবাসী দিবস

সারাদেশ | এমদাদুল ইসলাম ভূট্টো। ঠাকুরগাঁও প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ৯ আগস্ট ২০২৬, রবিবার, ২:৪৬ অপরাহ্ন

banglahour


‘আদিবাসী ধাত্রীদের সম্মান: জীবন ও সুস্বাস্থ্য রক্ষা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস।

দিবসটি উপলক্ষে রোববার (৯ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। জাতীয় আদিবাসী পরিষদ, ঠাকুরগাঁও জেলা শাখা ও ইএসডিও-থ্রাইভ প্রকল্পের আয়োজনে এবং হেক্ক্স/ইপার-এর সহযোগিতায় শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।

পরে ঠাকুরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি যাকোব খালকোর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম শরিফ।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মামুনুর রহমান মামুন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু, সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু, ইএসডিওর থ্রাইভ প্রকল্পের কর্মকর্তা ওয়ালিউর রহমান, জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক বিষ্ণুরাম মুর্মু, কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার রঞ্জন কুমার, শাহিনা, শিরিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভায় বক্তারা আদিবাসী জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতকরণ, জীবনমানের উন্নয়ন, মাতৃস্বাস্থ্য ও নিরাপদ প্রসব ব্যবস্থা জোরদারসহ তাদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আদিবাসীদের বিভিন্ন দাবি বাস্তবায়নে সরকারের প্রতি জোর আহ্বান জানান তারা।

উল্লেখ্য, বিশ্বের আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্য সংরক্ষণ এবং তাদের জীবন-জীবিকার সংকট সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রতিবছর ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়। ১৯৯৪ সালে জাতিসংঘ ৯ আগস্টকে আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে ঘোষণা করে।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯