ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জনশক্তি রপ্তানিকারকদের সাব-এজেন্ট হিসাবে নিবন্ধন দিবে সরকার

জাতীয় | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ২৪ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার, ৫:৫৫ অপরাহ্ন

banglahour

জনশক্তি রপ্তানিকারকদের ক্ষেত্রে যারা লোক সংগ্রহের কাজ করেন, তাদের এখন থেকে সাব-এজেন্ট হিসাবে রেজিস্ট্রেশন বা নিবন্ধন করে দেবে সরকার।

মঙ্গলবার প্রবাসীকল্যাণ ভবনে একটি সংবাদ সম্মেলনে এই তথ্য জানান উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি বলেন, যারা লোক সংগ্রহ করে, সেই সাব-এজেন্টদের, যাদের আপনারা দালাল বলেন, তাদের মধ্যে ভালো লোক আছে, খারাপ লোকও আছেন, আমরা ওনাদের রেজিস্ট্রেশন করে দেবো। সেটা করে দিলে ওনারা একটা জবাবদিহিতা প্রক্রিয়ার মধ্যে থাকবে। বায়রা যদি আমাদের সহযোগিতা করে, আমরা আশা করি সাব-এজেন্টদের দৌরাত্ম্য অনেকাংশে কমাতে পারবো। দৌরাত্ম্য কমানোর জন্য, বিদেশে যেতে অহেতুক যে অতিরিক্ত টাকা দিতে হয়, সেটা কিছুটা হলেও কমবে।

সেই সঙ্গে যারা জনশক্তি রপ্তানি করেন, তাদের সেবার মান অনুযায়ী রেটিং করবে সরকার।

উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আরেকটা জিনিস আমরা চিন্তা করেছি, রিক্রুটিং এজেন্টদের আমরা সার্টিফিকেশন করবো। ওনাদের পারফর্মেন্সের ভিত্তিতে, ওনাদের অভিজ্ঞতার ভিত্তিতে, ওনাদের পাস্ট রেকর্ডের ভিত্তিতে আমরা ক্যাটাগরাইজড করবো যে, ক্যাটাগরি এ হচ্ছে এটা, ক্যাটাগরি বি হচ্ছে এটা।

এর মাধ্যমে ওনাদের মধ্যে একটা প্রতিযোগিতা বৃদ্ধি পাবে, সেই সঙ্গে যারা প্রবাসী কর্মী হিসাবে যেতে চান, তারাও ভালো-মন্দ বিষয়ে একটা নির্দেশনা পাবে।

মালয়েশিয়ার বাজার আবার চালু করার ব্যাপারে উদ্যোগ নেয়া হচ্ছে বলে তিনি জানান।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম