ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বন্ধুর পরকীয়া প্রেমিকার শাশুড়ীর হত্যাকারীকে গ্রেফতার করেছে র‌্যাব৩

অপরাধ | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২০ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার, ৬:১৯ অপরাহ্ন

banglahour

নারায়নগঞ্জ: নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকা হতে বন্ধুর পরকীয়া প্রেমিকার শাশুড়ীকে নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি মোঃ নাজিম উদ্দিনকে (৪৯) গ্রেফতার করেছে র‌্যাব-৩।

১৯ ডিসেম্বর সোমবার নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা এলাকা হতে ২০১৬ সালে লক্ষীপুর জেলায় বন্ধুর পরকীয়া প্রেমে বাঁধা দেয়ায় প্রেমিকার শাশুরীকে নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করে র‌্যাব-৩। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

অধিনায়ক জানান,  আসামী গোপালগঞ্জ সদর থানার ২০১৬ সালের একটি হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী। বিজ্ঞ আদালত কর্তৃক গত ২৬/১১/২০২২ তারিখ উক্ত মামলায় রায় ঘোষনা করে। মূলত তার বিরুদ্ধে মামলা হওয়ার পর ০৫ মাস জেল খেটে জামিনে বের হয়ে ২০১৭ সাল থেকেই সে দেশের বিভিন্ন জেলায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম