ঢাকা, ২৭ জুন ২০২৬, শনিবার, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সরকারের সময় শেষ হয়ে আসছে- গয়েশ্বর

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২১ ডিসেম্বর ২০২২, বুধবার, ৩:৩১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:৩১ অপরাহ্ন

banglahour

ঢাকা: আওয়ামী লীগ সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না। সরকারের সময় শেষ হয়ে আসছে। নিজ ইচ্ছায় পদত্যাগ করলে হয়তো জনগণ ক্ষমা করে দিতে পারে। অন্যথায় পরিণত ভালো হবে না। জনগণ আপনাদের ছাড়বে না।

আজ বুধবার (২১ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আয়োজনে এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ দলের সকল নেতা-কর্মীদের মুক্তির দাবি জানান গয়েশ্বর। আওয়ামী লীগের কর্মী ও সমর্থকদের নিরাপত্তার স্বার্থে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তের দাবিও জানান তিনি।

প্রতিবাদ সামাবেশে বিএসপিপি'র আহবায়ক প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেনের সভাপতিত্বে পেশাজীবী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট সভাপতি সেলিম ভূঁইয়া, চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি হারুন অর রশিদ, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (অ্যাব) সভাপতি রিয়াজুল ইসলাম রিজু, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সদস্য সচিব মুর্শেদ হাসান খান ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রাশেদুল হক প্রমুখ।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯