ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কথা না শোনায় এক শিশুকে হত্যা করেছে বাবা

অপরাধ | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১৪ অক্টোবর ২০২৪, সোমবার, ৯:৩৮ পূর্বাহ্ন

banglahour

কুমিল্লা সদর দক্ষিণে কথা না শোনায় মারিয়া সুলতানা (৬) নামে এক শিশুকে কুপিয়ে হত্যার পর মাটিচাপা দিয়েছেন পাষণ্ড বাবা। এ ঘটনায় অভিযুক্ত তাজুল ইসলামকে (৪২) আটক করেছে পুলিশ।


রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যায় জোড়কানন পূর্ব ইউনিয়নের নির্ভয়পুর আদর্শ গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম।


তিনি জানান, বিকেলে স্থানীয় এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে উপজেলার নির্ভয়পুর গ্রামে পুলিশ পাঠানো হয়। সেখানে এলাকাবাসীর সহযোগিতায় অভিযুক্ত তাজুল ইসলামকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে বাড়ির পাশের গ্রাম আকাশীবাগান থেকে মাটিচাপা দেওয়া মারিয়াকে উদ্ধার করে পুলিশ।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাজুল ইসলাম পুলিশকে জানান, শুক্রবার সকাল ১০টার দিকে একমাত্র সন্তান মারিয়াসহ ধানের জমিতে কৃষিকাজ করতে যান। একপর্যায়ে মেয়েকে একটি কাজের কথা বলেন তিনি। সে কথা না শুনায় রাগান্বিত হয়ে হাতে থাকা দা দিয়ে কোপ দিলে মারিয়া ঘটনাস্থলেই মারা যায়। পরে দ্রুত সময়ের মধ্যে মেয়েকে নিয়ে বাবা পূর্ব জোড়কানন ইউনিয়নের ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার আকাশীবাগান গ্রামে মাটিচাপা দেওয়া মারিয়াকে উদ্ধার করে পুলিশ।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাজুল ইসলাম পুলিশকে জানান, শুক্রবার সকাল ১০টার দিকে একমাত্র সন্তান মারিয়াসহ ধানের জমিতে কৃষিকাজ করতে যান। একপর্যায়ে মেয়েকে একটি কাজের কথা বলেন তিনি। সে কথা না শুনায় রাগান্বিত হয়ে হাতে থাকা দা দিয়ে কোপ দিলে মারিয়া ঘটনাস্থলেই মারা যায়। পরে দ্রুত সময়ের মধ্যে মেয়েকে নিয়ে বাবা পূর্ব জোড়কানন ইউনিয়নের ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার আকাশীবাগান গ্রামে মাটিচাপা দিয়ে বাড়িতে গিয়ে নিখোঁজের প্রচার চালান। ঘটনার আসল তথ্যটি তাজুল তার ভাইকে জানালে ভাইয়ের মাধ্যমে এলাকার সবার কাছে জানাজানি হয়।

সদর দক্ষিণ থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, আটককৃত তাজুল ইসলাম ও নিহত মারিয়ার মরদেহ সদর দক্ষিণ থানায় পুলিশ হেফাজতে রয়েছে। অভিযুক্ত তাজুলকে আদালতে হাজির করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম