ঢাকা, ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জামায়াতে ইসলামীর সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের বৈঠক

রাজনীতি | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৪ অক্টোবর ২০২৪, সোমবার, ৬:০৫ অপরাহ্ন

banglahour

বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার (ভারপ্রাপ্ত) মিস. নার্দিয়া সিম্পসন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তারা বৈঠক করেন।


মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।


জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, “আমাদের আজকের বৈঠকটি ছিল অত্যন্ত হৃদ্যতাপূর্ণ এবং সফল একটি বৈঠক। এখানে আমরা দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও সম্পর্ক কীভাবে এগিয়ে নিতে পারি সেসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। বিশেষ করে আমাদের স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলোয় অস্ট্রেলিয়ান সরকার আগামী দিনগুলোতে কীভাবে অর্থবহ সহযোগিতা করতে পারে সে ব্যাপারেও কথা বলেছি। আমাদের দেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে অস্ট্রেলিয়ান সরকার আরও কী ভূমিকা রাখতে পারে সেটাও আমরা আলোচনা করেছি।


তিনি আরও বলেন, গত জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে আমাদের বহুলোক আহত হয়ে চিকিৎসাধীন আছেন। আমি অস্ট্রেলিয়ান ভারপ্রাপ্ত হাইকমিশনারের মাধ্যমে অস্ট্রেলিয়ান সরকারকে অনুরোধ জানাতে চাই, আমাদের যে সব লোক তাদের চোখ, হাত, পা এবং অঙ্গ হারিয়ে চিকিৎসাধীন আছেন, তাদের চিকিৎসার ব্যাপারে অস্ট্রেলিয়ান সরকার সহযোগিতা করতে পারে। আমরা আরও আশা করছি যে, ভবিষ্যতে অস্ট্রেলিয়ান সরকার বাংলাদেশের উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য কাজ করে যাবে, ইনশাআল্লাহ।


এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন- নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ও মাওলানা আনম শামসুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, অধ্যক্ষ মুহাম্মদ শাহাবুদ্দিন ও মোবারক হোসাইন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯