ঢাকা, ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

হাসিনার বানানো আইনেই তার বিচার হবে

রাজনীতি | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৫ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ১১:২৯ পূর্বাহ্ন

banglahour

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বানানো আইনেই তার বানানো ট্রাইব্যুনালে তার বিচার হবে। এমটি বলেছেন, প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মাসুদ সাঈদী তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ পোস্ট দেন।

সেখানে তিনি লিখেছেন, খুনি হাসিনার বানানো আইনে আর তারই বানানো ট্রাইব্যুনালে হাসিনা আর তার দোসরদের বিচার হবে ইনশাআল্লাহ। এই দিনটির দেখার জন্য মহান রবের দরবারে অজস্রবার চোখের পানি ফেলেছি। এখন স্বপ্নপূরণে এইতো আর মাত্র কিছুদিনের অপেক্ষা।

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যার বিচারে তিন বিচারকের সমন্বয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) পুনর্গঠন করেছে অন্তর্বর্তী সরকার।

গতকাল সোমবার রাতে হাইকোর্টের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান করে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি হিসেবে রয়েছেন হাইকোর্টের বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহিতুল হক এনাম চৌধুরী।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯