ঢাকা, ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

অর্জনে আবেগ নয়, কৃতজ্ঞতা প্রকাশ করুন: ছাত্রশিবির সেক্রেটারি

রাজনীতি | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৫ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ৯:২০ অপরাহ্ন

banglahour

ঢাকা, ১৫ অক্টোবর – বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেছেন, ‘কোনো দুনিয়াবি অর্জনে অতি আবেগ প্রকাশ করা উচিত নয়। বরং স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সিজদায় লুটিয়ে পড়তে হবে এবং আরও বড় বিজয়ের দিকে দৃষ্টি স্থির রাখতে হবে।’ তিনি এসময় সাম্প্রতিক এইচএসসি ও আলিম পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

মঙ্গলবার (১৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাহিদুল ইসলাম বলেন, ‘বিশ্বাসীরা দুনিয়াতে কোনো কিছু হারালে বা অর্জন করতে না পারলে হতাশ হয় না। বরং ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে এবং মহান আল্লাহর ওপর ভরসা রেখে নতুন প্রচেষ্টায় আরও ভালো কিছু অর্জনের দিকে এগিয়ে যায়।’

তিনি আরও বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে জিপিএ-৫ প্রাপ্তির মাধ্যমে ভর্তি পরীক্ষায় কিছুটা অগ্রগতি হলেও বাস্তবতা প্রমাণ করে যে, জিপিএ-৫ না পেয়েও অনেক শিক্ষার্থী উচ্চমানে পৌঁছাতে সক্ষম হয়েছেন। তাই শিক্ষার্থীদের পরবর্তী ধাপের সফলতার জন্য স্বপ্ন, সাহস, বিশ্বাস, অধ্যবসায় এবং পরিশ্রমকে মুখ্য হিসেবে গ্রহণ করার পরামর্শ দেন তিনি।

তিনি যারা কাঙ্ক্ষিত ফলাফল পাননি তাদের হতাশ না হয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান এবং জীবনের পরবর্তী ধাপের সফলতার জন্য এখনই কাজ শুরু করার তাগিদ দেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯