ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

শেখ শামিনুর রহমান অতিরিক্ত পিপি হিসেবে নিয়োগপ্রাপ্ত

জাতীয় | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১৫ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ৯:২৪ অপরাহ্ন

banglahour

ঢাকা, ১৫ অক্টোবর – অ্যাডভোকেট শেখ শামিনুর রহমান ঢাকার স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতে পল্লী বিদ্যুতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন। তার সাথে আরও দুজন সহকারী অ্যাডভোকেট পাবলিক প্রসিকিউটর (এপিপি) নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তিনি খিলক্ষেত নিকুঞ্জে পল্লী বিদ্যুৎ অফিসে দায়িত্ব পালন করবেন।

শেখ শামিনুর রহমানের এই নিয়োগ তার আইনজীবী জীবনে নতুন মাত্রা যোগ করেছে। ২০১৬ সালের ১৪ মে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করা শামিনুর বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন প্রতিষ্ঠিত আইনজীবী। তিনি জামালপুর সদর উপজেলার শেখ আমিনুর রহমানের পুত্র।

সোমবার আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ (জিপি–পিপি শাখা) থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে ৬৬৯ জন সরকারি কৌঁসুলির নিয়োগের ঘোষণা দেওয়া হয়। প্রজ্ঞাপনে ইকবাল হোসেনকে ঢাকা জেলা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং ওমর ফারুক ফারুকীকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম