ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কেরানীগঞ্জে ৫ হাজার কেজি অবৈধ জেলি পুশকৃত চিংড়ি জব্দ

অপরাধ |

(৩ বছর আগে) ২৩ ডিসেম্বর ২০২২, শুক্রবার, ৩:১৬ অপরাহ্ন

banglahour

ঢাকা: ঢাকার কেরানীগঞ্জে কোস্ট গার্ড এর অভিযানে ৫ হাজার কেজি অবৈধ জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়েছে।

আজ শুক্রবার (২৩ ডিসেম্বর ২০২২) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ২৩ ডিসেম্বর ২০২২ আনুমানিক রাত ০২০০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শাম্‌স সাদেকীন নির্নয় এর নেতৃত্বে ঢাকার কেরানীগঞ্জে ধলেশ্বরী ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খুলনা থেকে চট্টগ্রামগামী ০৫ টি যাত্রীবাহী বাস তল্লাশী করে আনুমানিক ৫০০০ কেজি (১২৫ মন) অবৈধ জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়। এসময় চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃসেলিম রেজা।

তিনি আরও বলেন, পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জেলি পুশকৃত চিংড়ি আগুনে পুড়িয়ে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।
 

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম