ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

অবৈধ অনুপ্রবেশ করে ইলিশ শিকারে ৩১ ভারতীয় জেলে আটক

অপরাধ | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১৬ অক্টোবর ২০২৪, বুধবার, ৯:৪৮ অপরাহ্ন

banglahour

বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে ইলিশ শিকারের অভিযোগে ৩১ জেলেসহ ভারতীয় দুটি ট্রলিং বোট আটক করেছে নৌবাহিনী।

মঙ্গলবার বিকালে নৌ-বাহিনীর যুদ্ধ জাহাজ বিএনএস শহীদ আকতার উদ্দিন নিয়মিত টহল দেওয়ার সময় কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর থেকে তাদের আটক করে।

বুধবার সকাল ১০টায় পায়রা বন্দরের জেটি এলাকায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনএস শহীদ আকতার উদ্দিন জাহাজের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মসিউল ইসলাম।

আটককৃতরা ভারতের চব্বিশ পরগনা জেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা বলে নৌবাহিনী জানিয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার মসিউল ইসলাম বলেন, আটক জেলেদের কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে। তবে জেলেদের নামের তালিকা ও জেলেদের ছবি প্রকাশ করেনি নৌবাহিনী। 

উল্লেখ্য, মা ইলিশ রক্ষায় ১৩ সেপ্টেম্বর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সাগর ও নদীতে ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।

বাংলাদেশে মৎস্য শিকারে নিষেধাজ্ঞা চলাকালে ভারতীয় ট্রলিং জাহাজ বাংলাদেশের সমুদ্রসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরে নিয়ে যাচ্ছিল ভারতীয় জেলেরা, জেলেদের এমন অভিযোগ ছিল দীর্ঘদিনের।  মৎস্য শিকারে নিষেধাজ্ঞার তিন দিনের মাথায় ভারতীয় বোট দুটি আটক হওয়ায় বাংলাদেশি জেলেদের মাঝে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আত্মবিশ্বাস ফিরেছে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম