ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

টঙ্গীতে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে যুবক নিহত

অপরাধ | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১৭ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ২:৫৬ অপরাহ্ন

banglahour

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইয়ের সময় স্থানীয় জনতার গণপিটুনিতে মো. ছাব্বির হোসেন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। আরেক যুবক আহত হলেও তিনি হাসপাতাল থেকে পালিয়ে গেছেন। ঘটনাটি ঘটে বুধবার রাতে টঙ্গীর স্টেশন রোড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মো. আরিফ হোসেন নামের এক ব্যক্তি টঙ্গীর স্টেশন রোড এলাকায় অটোরিকশা থেকে নামার পর তাঁকে ছিনতাইকারীরা চাকু ঠেকিয়ে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। পালানোর সময় ছিনতাইকারীদের জনতা ধরে ফেলে এবং পিটুনি দেয়। গুরুতর আহত ছাব্বিরকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কায়সার জানান, নিহত ছাব্বির সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য ছিলেন এবং তাঁর বিরুদ্ধে আগেও ছিনতাইয়ের মামলা ছিল।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম