ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

শেরপুরে যুবদলকর্মীর বিরুদ্ধে ত্রাণের টাকা আত্মসাৎএর অভিযোগ

অপরাধ | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১৮ অক্টোবর ২০২৪, শুক্রবার, ১০:১২ পূর্বাহ্ন

banglahour

শেরপুরের নালিতাবাড়ীতে ত্রাণের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা যুবদলকর্মী মারফত আলী শেখের বিরুদ্ধে। মারফত আলী শেখ উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের নামাবাতকুচি গ্রামের বাসিন্দা। এরইমধ্যে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে ভুক্তভোগীরা মারফতের বিচার দাবি করে সংশ্লিষ্ট পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান চৌধুরীকে বিষয়টি জানান।


জানা গেছে, সম্প্রতি নালিতাবাড়ী উপজেলায় পাহাড়ি ঢলে পোড়াগাঁও ইউনিয়নের চেল্লাখালী নদী-তীরবর্তী নামাবাতকুচি গ্রামের বেশ কয়েকটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। বুধবার (১৬ অক্টোবর) দুপুরে ওই গ্রামে টাঙ্গাইলের মধুপুর থেকে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ত্রাণ হিসেবে অর্থ বিতরণ করতে আসে।


এ সময় যুবদল কর্মী মারফত আলী শেখ তাদের সঙ্গে ছিলেন। এতে ওই গ্রামের ক্ষতিগ্রস্ত আবদুল জলিল, আজিজুল হক, আলম মিয়া ও খলিল মিয়াকে তিন হাজার টাকা করে অর্থ তুলে দেন ওই সংগঠনের নেতারা। অর্থ বিতরণ শেষে দাতা সংগঠনের নেতারা চলে যাওয়ার পর ত্রাণ বিতরণের অর্ধেক অর্থাৎ ১ হাজার ৫০০ টাকা করে মারফত আলী তার নিজের জন্য দাবি করেন। অর্থপ্রাপ্ত চারজনের মধ্যে দুজন ১ হাজার ৫০০ টাকা করে তিন হাজার টাকা দিলেও বাকি দুজন ১ হাজার ৫০০ টাকা করে দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে তাদের সঙ্গে মারফতের কথাকাটাকাটি ও পরে একপর্যায়ে হাতাহাতি হয়। এর পরই বিষয়টি আলোচনায় আসে।


ভুক্তভোগী আজিজুল হক বলেন, আমরা ক্ষতিগ্রস্ত দরিদ্র অসহায় মানুষ। আমাদের ত্রাণের টাকা মারফত নেবে কেন। আমাদের তারা অনুদান হিসেবে দিয়েছে। আমরা তার বিচার দাবি করছি।

এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম কিবরিয়া মাকসিম বলেন, মারফত আলীর বিরুদ্ধে করা অভিযোগ তদন্ত করা হবে। অভিযোগের প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর দলীয় পদক্ষেপ নেওয়া হবে। শুধু মারফত আলী নয়, যার বিরুদ্ধেই এমন অভিযোগ পাওয়া যাবে তদন্ত সাপেক্ষে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম