ঢাকা, ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আমরা জাতিকে বিভক্ত করতে দেব না; জামায়াত আমির

রাজনীতি | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৯ অক্টোবর ২০২৪, শনিবার, ৪:৩২ অপরাহ্ন

banglahour

জামায়াতে ইসলামীর আমির  ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা জাতিকে বিভক্ত করতে দেব না। যেকোনো মানুষের দল ও ধর্ম পালন করার অধিকার আছে। আমরা মেজোরিটি-মাইনোরিটি মানি না। দল ও ধর্ম পালন বেছে নেওয়ার অধিকার প্রত্যেকটি মানুষের রয়েছে।


শনিবার (১৯ অক্টোবর) সকালে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


ডা. শফিকুর রহমান বলেন, দল ও ধর্ম কারো ওপর চাপিয়ে দেওয়ার অধিকার কেউ রাখে না। আমরা মন্দিরে পাহারা দেওয়া পছন্দ করি না। তারা নির্বিঘ্নে উপাসনা করবে। আমরা নির্বিঘ্নে আমাদের ধর্মীয় ইবাদত করব।


আওয়ামী লীগকে ইঙ্গিত করে তিনি বলেন, আমরা প্রতিশোধ নেব না। আমরা খুন ও গুম-হত্যার ন্যায়বিচার চাই। তারা যে আইনে বিচার করেছিলেন, সেই আইনেই তাদের বিচার হোক। আমরা মানবিক বাংলাদেশ চাই। কোনো বৈষম্য থাকবে না। নারীরা নির্ভয়ে সব কাজে অংশ নিবে।

জামায়াতের আমির আরও বলেন, আমরা জনগণের অধিকার নিশ্চিত করে সবার কথা বলার সুযোগ রেখে সার্বভৌম বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। নতুন বাংলাদেশে কেউ ঘুষ দিবে না। ঘুষ নেওয়ার দুঃসাহস দেখাবে না। ঘুষের হাত ভেঙ্গে দিতে হবে। জামায়াতের রুকন কর্মীদের সুন্দর বাংলাদেশ গড়ার কাজে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানাই।


চাঁপাইনবাবগঞ্জ জেলা আমির মাওলানা আবুজার গিফারীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকরের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন।


কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সাবেক পৌর মেয়র মো. নজরুল ইসলাম। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী আমির ড. মাওলানা কেরামত আলী, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সাবেক সংসদ সদস্য জেলা নায়েবে আমির অধ্যাপক লতিফুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মুখলেসুর রহমান প্রমুখ।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯