ঢাকা: সংগঠন বলতে যদি কিছু বোঝায়, তাহলে সারা বাংলাদেশে শুধু আওয়ামী লীগই আছে। কারণ আমরা তো মাটি-মানুষ থেকে গড়ে ওঠা সংগঠন। বিএনপি-জাতীয় পার্টি এগুলো তো অবৈধভাবে, সংবিধান লঙ্ঘনকারী একেকজন শাসকের পকেট থেকে বের হওয়া দল, যারা ভাসমান।
আজ রবিবার (২৫ ডিসম্বর) গণভবনে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, এতবার আমার মনে হয় একটা পার্টির দায়িত্বে থাকা ঠিক না। তার পরও বিশ্বব্যাপী দুঃসময়ের জন্যই আমি হয়তো মানা করিনি। কিন্তু আমার বয়স হয়েছে, এটা মনে রাখতে হবে। কিন্তু সংগঠনটা যেন ঠিক চলতে থাকে, সেই ব্যবস্থাটা করতে হবে।
সরকার প্রধান আরো বলেন, আমাদের আর কোনো শক্তি নেই; একমাত্র জনগণের শক্তিতেই আমরা বিশ্বাস করি। টানা দশবারের সভাপতির দায়িত্ব পাওয়ার পরদিনই সংগঠন গোছাতে কেন্দ্র থেকে তৃণমূলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন তিনি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
